ট্রেন্ডিং

FIFA World Cup 2026 qualifiers:Argentina vs Peru

মেসির ম্যাজিক পাসে দুরন্ত গোল মার্টিনেজের, বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে ফিরল আর্জেন্টিনা

বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে আগের ম্যাচেই প্যারাগুয়ের কাছে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। আবার জয়ে ফিরল লিওনেল স্ক্যালোনির দল। বুধবার পেরুকে হারাল ১–০ ব্যবধানে। গোল করে দলকে জয় এনে দিলেন লাওতারো মার্টিনেজ।

গোলদাতা মার্টিনেজকে অভিনন্দন মেসির।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৪
Share on:

বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে আগের ম্যাচেই প্যারাগুয়ের কাছে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। আবার জয়ে ফিরল লিওনেল স্ক্যালোনির দল। বুধবার পেরুকে হারাল ১–০ ব্যবধানে। গোল করে দলকে জয় এনে দিলেন লাওতারো মার্টিনেজ। নিজে গোল না পেলেও মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে দলের জয়ে অবদান রাখলেন লিওনেল মেসি।

আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ছিল আর্জেন্টিনা। তবে শুরু থেকেই মেসিদের সেরা ছন্দে দেখা যায়নি। মনে হচ্ছিল প্যারাগুয়ের কাছে পরাজয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি স্ক্যালোনির দল। যদিও প্রথমার্ধে কয়েকটা সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। কাজে লাগাতে পারেনি। ৪ মিনিটেই নিকোলাস তালিয়াফিকোর সামনে গোলের সুযোগ এসেছিল। পোস্টের ওপর দিয়ে উড়িয়ে দেন। ২২ মিনিটে ৩৫ গজ দুর থেকে নেওয়া মেসির শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে মেসির শট আটকে দেন পেরু গোলকিপার পেড্রো গ্যালেসে, ম্যাক অ্যালিস্টারের হেড বাইরে যায়। 

প্যারাগুয়ের কাছে হারের কথা মাথায় রেখে দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ফলও মেলে। ম্যাচের ৫৫ মিনিটে লাওতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায়। এই গোলের কারিগর মেসি। বক্সের বাইরে বল পেতেই মেসিকে ঘিরে ধরেন পেরুর তিন ডিফেন্ডার। ত্রিভুজ রক্ষণজাল ভেদ করে বাঁপায়ে বল চিপ করেন মেসি। শূন্যে লাফিয়ে চলন্ত বলে বাঁপায়ের দুরন্ত ভলিতে গোল করেন মার্টিনেজ। এই গোল করে আর্জেন্টিনার কিংবদন্তী মারাদোনাকে স্পর্শ করলেন। দুজনরেই গোল সংখ্যা ৩২, দেশের জার্সিতে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা।


আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফিরলেন রিচা ঘোষ, সুযোগ পেলেন বাংলার তিতাস সাধুও, বাদ শেফালি ভার্মা


মার্টিনেজের এই গোলের পরও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া করেন মার্টিনেজ। শেষদিকে মেসি ও মার্টিনেজ আরও দুটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। পেরুকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা গ্রুপে শীর্ষেই থেকে গেল আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট স্ক্যালোনির দলের। সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। ব্রাজিলের সঙ্গে এদিন ১–১ গোলে ড্র করেছে তারা। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora