১৫ বছরের অপেক্ষার অবসান। অবশেষে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে জয় লিভারপুলের। পেনাল্টি নষ্ট এমবাপে, সালার
১৫ বছরে ৮ বার রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নেমেছে। প্রতিবার হতাশাই সঙ্গী। ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই পরাজয়। ১টা ম্যাচে কোনও রকমে ড্র করে মান বাঁচিয়েছিল লিভারপুল। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান। ১৫ বছর পর আবার রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে জয় তুলে নিল লিভারপুল।
দলকে এগিয়ে দেওয়ার পর উচ্ছ্বাস লিভারপুলের ম্যাক অ্যালিস্টারের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪
Share on:
২০০৯ সালের ৩ মার্চ। চ্যাম্পিয়ন্স লিগে শেষবার রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে জয় পেয়েছিল লিভারপুল। তারপর গত ১৫ বছরে ৮ বার রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নেমেছে। প্রতিবার হতাশাই সঙ্গী। সাদা জার্সির কাছে ফিকে হয়েছে লাল জার্সি। ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই পরাজয়। ১টা ম্যাচে কোনও রকমে ড্র করে মান বাঁচিয়েছিল লিভারপুল। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান। ১৫ বছর পর আবার রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে জয় তুলে নিল লিভারপুল। নাটকীয় ম্যাচে লিভারপুল জিতল ২–০ ব্যবধানে।
নাটকীয় ম্যাচ কেন বলা হবে না? শেষ অর্ধে দু’দুটি গোল। দুই দলেরই একটা করে পেনাল্টি। সেই পেনাল্টি দুটোও নষ্ট। আর নষ্ট করলেন কোন দুই ফুটবলার জানেন? দুই দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপে ও মহম্মদ সালা। ম্যাচের প্রথমার্ধে অবশ্য তেমন কোনও নাটকীয় মুহূর্ত উপস্থিত হয়নি। দুই দলই একই গতিতে শুরু করেছিল। তবে রিয়েল মাদ্রিদের তুলনায় লিভারপুলের আক্রমণের চাপ বেশি ছিল। দুই দলের সামনেই বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি হয়। কিন্তু কাজে লাগাতে পারেননি এমবাপে, বেলিংহাম, সালা, দিয়াজরা।
যাবতীয় নাটক দ্বিতীয়ার্ধে। মাচের ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক–অ্যালিস্টার। এর মিনিট নয়েক পর পেনাল্টি পায় রিয়েল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন আইরিশ গোলকিপার কেলভিন কেলাহার। ৭০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল লিভারপুলের সামনে। পেনাল্টি পেয়েছিল লিভারপুল। সালা বাইরে মারেন। ম্যাচের ৭৬ মিনিটে হেডে গোল করে লিভারপুলকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন কোডি গাপকো।
৫ ম্যাচে ২টি জয় ও ৩টি ম্যাচ হেরে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে ২৪তম স্থানে রয়েছে রিয়েল মাদ্রিদ। অন্যদিকে, ৫ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। পয়েন্ট টেবিলে প্রথম ৮ দল সরাসরি শেষ ষোলোয় উঠবে। ৯ থেকে ২৪ নম্বর দল প্লেঅফ খেলে শেষ ষোলোয় উঠবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.