হেড কোচের পর থেকে মানোলো মার্কুয়েজকে বরখাস্ত করল ভারতীয় ফুটবল ফেডারেশন
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। ভারতের কোচের পর থেকে সরিয়ে দেওয়া হতে পারে মানোলো মার্কুয়েজকে। সেই জল্পনাই সত্যি হয়ে দাঁড়াল। বুধবারই তাঁকে বরখাস্ত করল ভারতীয় ফুটবল ফেডারেশন।
ভারতীয় ফুটবল দলের কোচের পর একবছরের বেশি স্থায়ী হলেন না মানোলো মার্কুয়েজ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০২, ২০২৫
Share on:
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। ভারতের কোচের পর থেকে সরিয়ে দেওয়া হতে পারে মানোলো মার্কুয়েজকে। সেই জল্পনাই সত্যি হয়ে দাঁড়াল। বুধবারই তাঁকে বরখাস্ত করল ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতের সিনিয়র দলের কোচের পদে একবছরের বেশি স্থায়ী হলেন না এই স্প্যানিশ কোচ।
গতবছর জুনে ইগর স্টিমাককে সরিয়ে মানোলো মার্কুয়েজকে দায়িত্ব দেওয়া হয়। আইএসএলে এফসি গোয়াকে কোচিং করার সুবাদে ভারতীয় ফুটবল সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল মার্কুয়েজের। ফেডারেশন কর্তারা ভেবেছিলেন, তাঁর হাতে দায়িত্ব তুলে দিলে হয়তো ভারতীয় ফুটবলের উন্নতি হবে। কিন্তু মার্কুয়েজ দায়িত্ব নেওয়ার পর ভয়াবহ ফলাফল ভারতের। তাঁর এই একবছরের মেয়াদে ৮টি ম্যাচ খেলে ভারত। জয় আসে মাত্র একটিতে। চলতি বছর মার্চে মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৩–০ ব্যবধানে জয় পায় ভারত।
২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১০ জুন র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা হংকংয়ের কাছে লজ্জাজনক হারের পরই ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা মানোলোকে সরানোর সিদ্ধান্ত নেন। তবে চুক্তি জটের জন্য বরখাস্ত করতে পারছিল না। মেয়াদ শেষের আগে তাঁকে সরাতে গেলে বিশাল অঙ্কের অর্থ ক্ষতিপূরণ দিতে হত। পারস্পরিক আলোচনার পর মানোলো মার্কুয়েজ কোচের পদ থেকে সরে যেতে রাজি হয়েছেন। নতুন কোচ নিয়োগের জন্য ফেডারেশন দ্রুতই বিজ্ঞপ্তি জারি করবে।
ভারতীয় ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব এম সত্যনারায়ণন বলেছেন, ‘এআইএফএফ এবং মানোলো উভয় পক্ষের কোনও আর্থিক ক্ষতি ছাড়াই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানোলোকে ভারতের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেডারেশন দ্রুতই নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে।’
শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন মানোলো মার্কুয়েজ। কারণ তিনি একই সঙ্গে এফসি গোয়া এবং ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করছিলেন। এই সময়ে ভারত একেবারেই তাঁর কোচিংয়ে ভাল শুরু করতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ড্র করেছিল এবং এমনকি হংকংয়ের কাছেও হার। হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে মানোলো পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ফেডারেশন কর্তাদের কথায় সিদ্ধান্ত বদলান। মার্কুয়েজের এক বছরের মেয়াদ গত দশকে ভারতীয় কোচদের মধ্যে সবচেয়ে কম। স্টিফেন কনস্টানটাইন এবং ইগর স্টিম্যাক পাঁচ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.