আবার ড্র, সুপার সিক্সে ওঠা ক্রমশ কঠিন ফেলছে মহমেডান স্পোর্টিং
পয়েন্ট নষ্ট করেই চলেছে মহমেডান স্পোর্টিং। আগের ম্যাচে ডায়মন্ডারবার এফসি–র বিরুদ্ধে ইনজুরি সময়ে গোল করে হার বাঁচিয়েছিল সাদাকালো ব্রিগেড। শনিবার বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলের মুখই খুলতে পারল না মহমেডান। ম্যাচের ফল গোলশূন্য।
এভাবেই আটকে গেলেন মহমেডান ফুটবলাররা
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৪
Share on:
গতবছরের লিগ চ্যাম্পিয়নদের এ কী হাল! একের পর এক পয়েন্ট নষ্ট করেই চলেছে মহমেডান স্পোর্টিং। আগের ম্যাচে ডায়মন্ডারবার এফসি–র বিরুদ্ধে ইনজুরি সময়ে গোল করে হার বাঁচিয়েছিল সাদাকালো ব্রিগেড। শনিবার বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলের মুখই খুলতে পারল না মহমেডান। ম্যাচের ফল গোলশূন্য। বিএসএস স্পোর্টিংয়ের কাছে আটকে গিয়ে শীর্ষে উঠতে পারল না।
এদিন বিএসএস স্পোর্টিংকে ২ গোলে হারালেই কলকাতা প্রিমিয়ার লিগে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠতে পারত মহমেডান। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ইসরাফিল দেওয়ানরা। যদিও ম্যাচে আগাগোড়া দাপট ছিল সাদাকালো ব্রিগেডের। শুধু তিনকাঠিই খুঁজে পাননি ফুটবলাররা। ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মহামেডানের সামনে। সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন লালথানকিমা। এডিসন সিং, মহীতোষ রায়রাও কয়েকটা সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধ জুড়ে বিএসএস গোল লক্ষ্য করে গোটা আষ্টেক শট নিয়েছিলেন মহমেডান ফুটবলাররা। তার থেকে একটাও ফসল তুলতে পারেননি।
দ্বিতীয়ার্ধে পরিকল্পনা বদল করে দুই প্রান্ত
ধরে আক্রমণ তুলে নিয়ে আসতে থাকে মহমেডান। আক্রমণে চাপ বাড়ালেও গোলমুখ খুলতে পারেননি। ভাল আক্রমণ গড়ে তুলেও পেনিট্রেটিভ জোনে খেই হারিয়ে ফেলছিলেন এডিসন সিং, লালথানকিমারা। শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র হয়। বিএসএসের সঙ্গে ড্র করে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট হল মহমেডানের। লিগ টেবিলে রয়েছে ৪ নম্বরে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সুপার সিক্সে ওঠাই কঠিন হয়ে যাবে গত তিনবারের লিগ চ্যাম্পিয়নদের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.