ট্রেন্ডিং

CFL 2025

তৃতীয় ম্যাচেও জয় এল না, নওবার হ্যাটট্রিকে খিদিরপুররের কাছে হার বিবর্ণ মহমেডানের

লিগের প্রথম দুটি ম্যাচে একটায় ড্র করেছে, অন্যটায় হার। তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না মহমেডান। জঘন্য ফুটবল খেলে খিদিরপুরের কাছে ৩–২ ব্যবধানে হার।

দুরন্ত হ্যাটট্রিক। মহমেডানকে বিধ্বস্ত করে দিলেন নওবা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৫
Share on:

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না মহামেডান স্পোর্টিংয়ের। রেজিস্ট্রেশন ব্যানের আওতায় থাকায় কোনও নতুন ফুটবলারকে সই করাতে পারছে না। ফলে জুনিয়র ফুটবলারদের নিয়েই কলকাতা লিগে খেলতে হচ্ছে। তার পরিণতিও যথেষ্ট খারাপ। লিগের প্রথম দুটি ম্যাচে একটায় ড্র করেছে, অন্যটায় হার। তৃতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না মহমেডান। জঘন্য ফুটবল খেলে খিদিরপুরের কাছে ৩–২ ব্যবধানে হার। 

বৃহস্পতিবার মাঠে নামার আগে খিদিরপুরকে নিয়ে মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর মুখে ছিল সমীহর সুর। তাঁর আতঙ্ক যে অমূলক ছিল না, প্রমাণ হয়ে গেল। এদিন কার্ড সমস্যার জন্য দীনেশ মেইতেইকে পায়নি মহমেডান। তাঁর না থাকাটা দারুণভাবে চোখে পড়ল। মাঝমাঠ একেবারেই ছন্নছাড়া বরং দাপট দেখিয়ে গেল খিদিরপুর। যদিও ম্যাচের গোলের সুযোগ এসেছিল মহমেডানের সামনে। কাজে লাগাতে পারেনি। 


১০ মিনিটে মহমেডানের রক্ষণের ভুলে মাঝমাঠ থেকে ভেসে আসা বল ধরে খিদিরপুরকে এগিয়ে দেন নওবা মেইতেই। এরপর আরওও একবার মহমেডানের জালে বল ঢুকিয়েছিল খিদিরপুর। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। ২৭ মিনিটে পেনাল্টি থেকে মহমেডানের হয়ে সমতায় ফেরান সজল বাগ। ম্যাচের বাকি সময় আর গোল হয়নি। প্রথমার্ধে ফল থাকে ১–১।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখাতে থাকে খিদিরপুর। ৫৮ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দেন নওবা। বক্সের মধ্যে বল ধরে মহমেডানের দুই ডিফেন্ডারকে ডজ করে ২–১ করেন। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মহমেডান। একের পর এক সুযোগও তৈরি করে। পাশাপাশি সুযোগ নষ্টের প্রদর্শনী। অবশেষে ৮২ মিনিটে মহমেডানের হয়ে সমতা ফেরান অ্যাডিসন সিং। যদি সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাদাকালো ব্রিগেড। ম্যাচের ৮৬ মিনিটে হ্যাটট্রিক করার পাশাপাশি দলের হয়ে জয়সূচক গোল করেন নওবা। তিন ম্যাচ হয়ে গেল, এখনও জয়ের মুখ দেখল না মহমেডান। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ১।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora