ঘরের মাঠে লিগ পর্বের শেষ ম্যাচ জিতেই সেলিব্রেশন করতে চেয়েছিল সমর্থকরা। সমর্থকদের সেই মনোবাসনা পূরণ করলেন বাগান ফুটবলাররা। রবিবার যুবভারতীতে এফসি গোয়াকে ২–০ ব্যবধানে হারিয়ে লিগ পর্ব শেষ করল সবুজ–মেরুন ব্রিগেড।
গোয়াকে শেষ ম্যাচে হারিয়ে লিগ পর্ব শেষ করল মোহনবাগান।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ০৮, ২০২৫
Share on:
দু’ম্যাচ বাকি থাকতেই লিগ–শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে লিগ পর্বের শেষ দুটি ম্যাচ হোসে মোলিনার দলের কাছে ছিল নিয়মরক্ষার। কারণ নিজেদের শেষ দুটি ম্যাচে জিতলেও দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া স্পর্শ করতে পারত না মোহনবাগানকে। লিগ–শিল্ড জেতার পর বাগান সমর্থকরা উচ্ছ্বাস তুলে রেখেছিল এফসি গোয়া ম্যাচের জন্য। ঘরের মাঠে লিগ পর্বের শেষ ম্যাচ জিতেই সেলিব্রেশন করতে চেয়েছিল সমর্থকরা। সমর্থকদের সেই মনোবাসনা পূরণ করলেন বাগান ফুটবলাররা। রবিবার যুবভারতীতে এফসি গোয়াকে ২–০ ব্যবধানে হারিয়ে লিগ পর্ব শেষ করল সবুজ–মেরুন ব্রিগেড। ২৪ ম্যাচে পৌঁছে গেল ৫৬ পয়েন্টে। অন্যদিকে, ৪৮ পয়েন্টে শেষ করল এফসি গোয়া।
ম্যাচের শুরু থেকেই দারুণ জমে উঠেছিল লিগ টেবিলে এক ও দুই নম্বর স্থানে থাকা দলের। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি ছিল না। তবে তুলনামূলকভাবে মোহনবাগানের দাপটই ছিল বেশি। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। গ্রেগ স্টুয়ার্টের ফ্রিকিক থেকে বল পেয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। দুরূহ কোন থেকে নেওয়া তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট দশেক পরই দারুণ সুযোগ এসে গিয়েছিল গোয়ার সামনে। সুবিধাজনক জায়গা থেকে তিনকাঠিতে বল রাখতে পারেননি ইকার। ১৯ মিনিটে মোহনবাগানের রক্ষাকর্তা হয়ে দাঁড়ান বিশাল কাইথ। দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান কার্ল ম্যাকহিউয়ের হেড। প্রথমার্ধের বাকি সময় আক্রমণ প্রতিআক্রমণে জমে উঠলেও কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ম্যাচে দারুণ গতি ছিল। কিন্তু গোল আসছিল না। ৫৯ মিনিটে বোরহা হেরেরার পাস থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন উদান্ত সিং। দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান বিশাল কাইথ। ৬২ মিনিটে বরিস সিংয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। মোহনবাগানের মাঝমাঠ থেকে লম্বা বল হেডে গোলকিপারকে ব্যাকপাস করেন বরিস সিং। গোয়া গোলকিপার বল ধরার জন্য আগেই বেরিয়ে এসেছিলেন। বরিসের হেড জালে জড়িয়ে যায়। ম্যাচের ইনজুরি সময়ে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান গ্রেগ স্টুয়ার্ট। জেসন কামিংসের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.