কলকাতার অন্য দুই প্রধান যখন আইএসএলে অস্তিত্ব সঙ্কটে ভুগছে, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার হায়দরাবাদ এফসি–কে হারিয়েছে ২–০ ব্যবধানে। এই নিয়ে টানা ৩ ম্যাচ জিতে হ্যাটট্রিক সবুজমেরুন ব্রিগেডের।
দলকে এগিয়ে দেওয়ার পর মনবীরের উচ্ছ্বাস। ছবি: আইএসএল
আরিয়ান চৌধুরি
শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪
Share on:
কলকাতার অন্য দুই প্রধান যখন আইএসএলে অস্তিত্ব সঙ্কটে ভুগছে, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার হায়দরাবাদ এফসি–কে হারিয়েছে ২–০ ব্যবধানে। এই নিয়ে টানা ৩ ম্যাচ জিতে হ্যাটট্রিক সবুজমেরুন ব্রিগেডের। মোহনবাগানের হয়ে গোল দুটি করেন মনবীর সিং ও শুভাশিস বসু। তবে আরও একটা বলার বিষয়, মোহনবাগান এদিন কোনও গোল হজম করেনি। হায়দরাবাদকে হারিয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট।
হায়দরাবাদের বিরুদ্ধে এদিন প্রথম একাদশে কয়েকটা পরিবর্তন করেছিলেন সবুজমেরুন কোচ হোসে মোলিনা। শুরু থেকেই মাঠে নামিয়েছিলেন লিস্টন কোলাসো ও আপুইয়ার জায়গায় সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরিদের। ফলে শুরুর দিকে কিছুটা ছন্দহীনতায় ভুগছিল মোহনবাগান। ঘরের মাঠে দাপট দেখাচ্ছিল হায়দরাবাদ এফসি। ৩৫ মিনিটে গোলের সুযোগও এসেছিল। চুঙ্গাহামার শট কোনও রকমে আটকান মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। ২ মিনিট পরেই খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যায় মোহনবাগান। অনিরুদ্ধ থাপার দুর্দান্ত থ্রু ধরে বক্সে ঢুকে হায়দরাবাদ গোলকিপারকে মাটিতে ফেলে গোল করেন মনবীর সিং।
প্রথমার্ধের গোলই যেন বদলে দিয়েছিল মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য ছবি। এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের ওপর ঝাঁপিয়ে পড়েল মনবীর, ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টরা। ম্যাচের ৫৫ মিনিটে শুভাশিস বসুর গোলে ব্যবধান বাড়ে। গ্রেগ স্টুয়ার্টের ফ্রিকিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন শুভাশিস। চলতি আইএসএলে এই নিয়ে তিন–তিনটি গোল করে ফেললেন মোহনবাগানের এই ডিফেন্ডার। শুভাশিসের গোলের পরি ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল হায়দরাবাদ। অ্যালানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
২ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণে গতি আনতে দ্বিতীয়ার্ধে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে জেসন কামিংস, ম্যাকলারেনের জায়গায় দিমিত্রে পেত্রাতোস ও সাহাল আব্দুল সামাদের পরিবর্তে লিস্টন কোলাসোকে নামা বাগান কোচ। মোহনবাগান পরের ম্যাচে মাঠে নামবে ১০ নভেম্বর। আপাতত ৩ দিন ফুটবলারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হোসে মোলিনা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.