চেন্নাইন এফসি–র বিরুদ্ধে শুধু জয় নয়, গোল সংখ্যাও বাড়িয়ে রাখা লক্ষ্য মোহনবাগান কোচ সের্জিও লোবেরোর
সোমবার চেন্নাইন এফসি–র বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার অঙ্ক কষা শুরু করেছেন সবুজ–মেরুন কোচ সের্জিও লোবেরো। চেন্নাইন এফসি–র বিরুদ্ধে শুধু জয়ের স্বপ্নই দেখছেন না বাগান কোচ, লক্ষ্য বড় ব্যবধানে জিতে গোল সংখ্যা বাড়িয়ে রাখা। যাতে সংক্ষিপ্ত লিগে ভবিষ্যতে গোল পার্থক্য কাজে দেয়।
মোহনবাগানের ভরসা দিমিত্রি, রবসনরা।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬
Share on:
প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সহজ জয়। সোমবার চেন্নাইন এফসি–র বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার অঙ্ক কষা শুরু করেছেন সবুজ–মেরুন কোচ সের্জিও লোবেরো। চেন্নাইন এফসি–র বিরুদ্ধে শুধু জয়ের স্বপ্নই দেখছেন না বাগান কোচ, লক্ষ্য বড় ব্যবধানে জিতে গোল সংখ্যা বাড়িয়ে রাখা। যাতে সংক্ষিপ্ত লিগে ভবিষ্যতে গোল পার্থক্য কাজে দেয়।
আগের ম্যাচে ইস্টবেঙ্গল ৪–১ ব্যবধানে জিতেছে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শুধু লিগ টেবিলের শীর্ষেই নেই লাল–হলুদ শিবির, ৭ গোল করে ফেলেছে। সেটা মাথায় রেখেই গোল সংখ্যা বাড়িয়ে রাখার ভাবনা সের্জিও লোবেরোর। চেন্নাইন এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে সবুজ–মেরুণ কোচ বলছিলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবারের লিগ অন্যরকম। সংক্ষিপ্ত লিগে ম্যাচের সংখ্যা কম। পয়েন্ট হারালেই চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে পিছিয়ে পড়তে হবে। ডাবল লেগ না হওয়ায় ম্যাচের সংখ্যা কমেছে। এখন শুধু জিতলেই হবে না, গোল সংখ্যাও বাড়ানোর দিকে নজর দিতে হবে। যাতে লিগের শেষ দিকে সমস্যায় পড়তে না হয়।’
চেন্নাইন এফসি–কে যথেষ্ট সমীহ করছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ। লোবেরো বলছিলেন, ‘চেন্নাইন এফসি–তে ভালমানের দেশি ও বিদেশি ফুটবলার রয়েছে। মুম্বই সিটি এফসি–র কাছে হারলেও দারুণ লড়াই করেছিল। আমাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হবে। তাই সতর্ক থাকতে হবে।’ তবে আগের ম্যাচে জিতলেও দলের খেলায় খুশি নন লোবেরো। বলছিলেন, ‘এবছর ভাল দল হাতে পেয়েছি। ২২ জন ফুটবলারই প্রথম একাদশে খেলার যোগ্য। ফলে প্রথম একাদশ সাজাতে যথেষ্ট ভাবনা–চিন্তা করতে হচ্ছে। কাকে ছেড়ে কাকে খেলাব, এই সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন।’
আগে প্রথম একাদশে ৬ জন বিদেশি খেলানো যেত। এখন ৪ জন বিদেশি মাঠে নামানো যায়। ফলে সব দলকেই দেশীয় ফুটবলারদের ওপর বেশি ভরসা করতে হচ্ছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রবসনের পেশিতে টান ধরেছিল। তবে চেন্নাইন এফসি–র বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। দলের সব ফুটবলারই খেলার মতো জায়গায় রয়েছেন। এটাই প্লাস পয়েন্ট সবুজ–মেরুণ কোচ লোবেরোর কাছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.