৮ ম্যাচ অপরাজিত থাকার পর হার, গোয়া বন্দরে ডুবল মোলিনার পালতৌলা নৌকা
আগের ম্যাচে কেরালা ব্লাটার্স বিরুদ্ধে শেষ মুহুর্তের গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। এফসি গোয়ার বিরুদ্ধেও যখন ২–১ ব্যবধানে পিছিয়ে, তখনও আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। এদিন অবশ্য শেষরক্ষা হল না। গোয়ার কাছে ২–১ ব্যবধানে হার। টানা ৮ ম্যাচ পর হারের মুখ দেখল সবুজমেরুন ব্রিগেড।
সমতা ফেরানোর পর পেত্রাতোসের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪
Share on:
আইএসএলে ম্যাচের ৮৫ মিনিটের পর গোল করার দিক দিয়ে পরিসংখ্যানে সবথেকে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। পরের স্থানে বেঙ্গালুরু এফসি। শেষ দিকে গোল করে অনেক ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কিংবা হার বাঁচিয়েছে মোহনবাগান। যেমন আগের ম্যাচে কেরালা ব্লাটার্স বিরুদ্ধে শেষ মুহুর্তের গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। এফসি গোয়ার বিরুদ্ধেও যখন ২–১ ব্যবধানে পিছিয়ে, তখনও আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। এদিন অবশ্য শেষরক্ষা হল না। গোয়ার কাছে ২–১ ব্যবধানে হার। টানা ৮ ম্যাচ পর হারের মুখ দেখল সবুজমেরুন ব্রিগেড।
একান্ত নিরুপায় না হলে জেতা দলে সাধারণত রদবদল ঘটান না মোহনবাগান কোচ হোসে মোলিনা। এফসি গোয়ার বিরুদ্ধেও এদিন সেই একই নীতি। গোয়া কোচ মানেলোও যথেষ্ট পোড়খাওয়া। তিনি জানতেন মোহনবাগান আক্রমণভাগে লিস্টন কোলাসো, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস ও জেমি ম্যাকলারেনকে আটকাতে পারলেও অনেকটা সুবিধা পাবেন। সেই লক্ষ্যে সফল গোয়া কোচ। তাঁর দলের রক্ষণভাগের ফুটবলাররা এদিন দাঁত ফোটাতে দেননি পেত্রাতোসদের।
তার ওপর ১৩ মিনিটেই গোল হজম করে হতদ্যোম হয়ে পড়ে মোহনবাগান। বোরহার পাস ধরে শট নিয়েছিলেন ব্রাইসন ফার্নান্ডেজ। বল টম আলড্রেডের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। প্রথমার্ধে আরও দুবার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন ব্রাইসন। কাজে লাগাতে পারেননি। মোহনাবাগানের সামনেও সমতা ফেরানোর সুযোগ এসেছিল। প্রথমার্ধের অন্তিমলগ্নে পেত্রাতোসের কর্নারে হেড করেছিলেন মনবীর। অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধে কিছুটা খেলায় ফেরে মোহনবাগান। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ৫৫ মিনিটে পেত্রাতোসের শট বক্সের মধ্যে হাতে লাগান প্রাক্তন মোহনবাগানী আর্মান্দো সাদিকু। পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে সমতা ফেরান পেত্রাতোস। সমতা ফেরানোর পর মোহনবাগানকে তেমন উজ্জীবিত হতে দেখা যায়নি। বরম গোয়াই বারবার আক্রমণ তুলে নিয়ে আসছেল। ৬৮ মিনিটে আবার সেই বোরহা–ব্রাইসনের যুগলবন্দীতে গোল। বোরহার সেন্টার থেকে গোল করে গোয়াকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাইসন। বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি মোহনবাগান। অবশেষে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখতে হল হোসে মোলিনার দলকে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.