ট্রেন্ডিং

Mohun Bagan Super Giants

মোলিনার হাত ধরে মোহনবাগান সুপার জায়ান্টসে স্প্যানিশ ডিফেন্ডার, চুক্তি ২ বছরের

হোসে মোলিনা পরামর্শে আগেই টম আলফ্রেডের সঙ্গে চুক্তি করেছে বাগান কর্তারা। এবার সবুজমেরুণে মোলিনার আরও এক পছন্দের ফুটবলার। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজের সঙ্গে ২ বছরের চুক্তি করল মোহনবাগান সুপার জায়ান্টস।

স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৫, ২০২৪
Share on:

তিন বিদেশি ব্রেন্ডন হামিল, জনি কাউকো এবং হেক্টর ইউস্তেকে ছেড়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী রয়েছে। সবুজমেরুন টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ভাল মানের বিদেশি নিয়ে এসে সামনের মরশুমের জন্য মাঝমাঠ ও রক্ষণ আরও শক্তিশালী করা। বাগানের নতুন কোচ হোসে মোলিনাও চান নিজের পছন্দের বিদেশিদের নিয়ে দল সাজাতে। তাই তাঁর পরামর্শে আগেই টম আলফ্রেডের সঙ্গে চুক্তি করেছে বাগান কর্তারা। এবার সবুজমেরুণে মোলিনার আরও এক পছন্দের ফুটবলার। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজের সঙ্গে ২ বছরের চুক্তি করল মোহনবাগান সুপার জায়ান্টস।

৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার স্পেনের বিভিন্ন ডিভিশনে খেলেছেন। তবে কখনও লা লিগায় খেলার সুযোগ হয়নি। শেষ খেলেছেন তৃতীয় ডিভিশনের ক্লাব সিডি লুগোতে। সেখান থেকে যোগ দেন ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বান্দুংয়ে। ইন্দোনেশিয়াতে খেলার সময়েই নজরে পড়েছিল হোসে মোলিনার। তিনিই বাগান টিম ম্যানেজমেন্টের কাছে আরবার্তো রডরিগেজের নাম সুপারিশ করেন। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে যাওয়ার ব্যাপারে সিদ্ধহস্ত রডরিগেজ। মোলিনার আশা তাঁর যোগদানে আরও শক্তিশালী হবে মোহনবাগান রক্ষণ। 


মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি আলবার্তো রডরিগেজ। তিনি বলেন, ‘‌আমি দীর্ঘদিন ধরেই আইএসলের খেলা দেখছি। মোহনবাগানের খেলা বেশ ভাল লেগেছে। গতবছর দারুণ ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে। সমর্থকরাও দারুণ আবেগপ্রবন। ইচ্ছে ছিল এই ক্লাবের জার্সি গায়ে চাপানোর। সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। সেরাটা দিয়ে মোহনবাগানকে ট্রফি এনে দেওয়ার চেষ্টা করব।’‌ 

সামনেই ডুরান্ড কাপ। টম আলফ্রেড, আলবার্তো রডরিগেজদের কাছে ডুরান্ড কাপই প্রথম পরীক্ষা। আইএসএলের জন্য ডুরান্ড কাপের দলকে দেখে নিতে চান মোলিনা। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora