ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস আগেই হয়ে গেছে। এবার প্রকাশিত হল সূচি। ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস। সামনে কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এফসি। পরের দিনই মহমেডান খেলবে ইন্টার কাশীর বিরুদ্ধে। ২৯ জুলাই ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে মাঠে নামবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে।
শুক্রবার ডুরান্ড কাপ আয়োজকদের পক্ষ থেকে সূচি ঘোষণা করা হয়েছে। ২৭ জুলাই কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান। সন্ধে ৬টায় ম্যাচ শুরু। ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। ১৮ আগস্ট পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। ডুরান্ড কাপের সব ম্যাচ সনি স্পোর্টসে লাইভ চ্যানেলে সম্প্রচার করা হবে। এছাড়া SonyLiv OTT প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিং করা হবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.