ট্রেন্ডিং

ISL 2024-25

‌টানা ৫ ম্যাচ হারার পর ড্র, ওড়িশা এফসি–কে আটকে ইস্টবেঙ্গলের সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মহমেডান

ওড়িশাকে আটকে ইস্টবেঙ্গলের সুবিধা করে দিল মহমেডান। অন্যদিকে, ড্র করায় প্রথম ছয়ে থাকাও কঠিন হয়ে গেল ওড়িশার। ওড়িশা–মহমেডান ম্যাচের ফল গোলশূন্য। ৫ ম্যাচ হারের পর অবশেষে পয়েন্টের মুখ দেখল সাদা–কালো ব্রিগেড।

বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না অ্যালেক্সিজ গোমেজ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ০১, ২০২৫
Share on:

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি–র বিরুদ্ধে মাঠে নেমেছে মহমেডান স্পোর্টিং। এই ম্যাচ ঘিরে মহমেডান সমর্থকদের তুলনায় ইস্টবেঙ্গল সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, ওড়িশা এফসি পয়েন্ট নষ্ট করলেই ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে থাকার সম্ভাবনা বাড়বে। ওড়িশাকে আটকে ইস্টবেঙ্গলের সুবিধা করে দিল মহমেডান। অন্যদিকে, ড্র করায় প্রথম ছয়ে থাকাও কঠিন হয়ে গেল ওড়িশার। ওড়িশা–মহমেডান ম্যাচের ফল গোলশূন্য। ৫ ম্যাচ হারের পর অবশেষে পয়েন্টের মুখ দেখল সাদা–কালো ব্রিগেড। 

প্রথম পর্বের লড়াইয়ে ঘরের মাঠে ওড়িশা এফসি–কে আটকে দিয়েছিল মহমেডান। ফিরতি ম্যাচে অবশ্য জয়ের সুযোগ হাতছাড়া করেছে সাদা–কালো ব্রিগেড। কার্ড সমস্যার জন্য হুগো বুমোস, মোর্তাদা ফলের মতো ফুটবলাররা ছিলেন না। হঠাৎ দল ছেড়ে চলে গিয়েছেন আহমেদ জাহু। ফলে মহমেডানের বিরুদ্ধে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল ওড়িশা এফসি। তবু প্রথমার্ধের ৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রেনিয়ার ফার্নান্ডেজ। এরপর আস্তে আস্তে খালায় ফেরে মহমমেডান। ১৩ মিনিটে মহমেডানকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ফ্রাঙ্কা। কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে অ্যালেক্সিজ গোমেজ, কাশিমভরাও সহজ সুযোগ নষ্ট করেন।


বিরতির পরেও দাপট ছিল মহামেডান স্পোর্টিংয়ের। দ্বিতীয়ার্ধের শুরুতেই দিনের সহজতম সুযোগ নষ্ট করেন ফ্রাঙ্কা। শুধু ফ্রাঙ্কাই নন, কাশিমভ, মনবীর সিং, জুডিকা, অ্যালেক্সিজরাও গোল নষ্টের প্রদর্শনীতে মেতে ওঠেন। সুযোগ কাজে লাগাতে পারলে এদিন মহমেডান ৩–৪ গোলে জিততে পারত। সেক্ষেত্রে আরও সুবিধা হয়ে যেত ইস্টবেঙ্গলের। জয় না পাওয়ায় মহমেডান কোচ মেহেরাজউদ্দিন হতাশ। তবে দলের খেলার প্রশংসা করেছেন। 

মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় প্রথম ছয়ে ঢুকে পড়া কঠিন হল ওড়িশা এফসি–র। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। রয়েছে সপ্তম স্থানে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা মুম্বই সিটি এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেডের পয়েন্ট যথাক্রমে ২১ ম্যাচে ৩২ ও ২২ ম্যাচে ৩২। ২২ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২৭। শেষ দুটি ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল ৩৩ পয়েন্টে পৌঁছবে। সেক্ষেত্রে সুপার সিক্সে ইস্টবেঙ্গলকে থাকতে গেলে মুম্বই ও নর্থ ইস্টকে বাকি ম্যাচে হারতে হবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora