ট্রেন্ডিং

UEFA Nations League Final 2025

অভিজ্ঞতার কাছে বশ মানল তারুণ্য, স্পেনকে হারিয়ে আবার উয়েফা নেশনস লিগ জিতল রোনাল্ডোর পর্তুগাল

অভিজ্ঞতার কাছে হার মানল তারুণ্য। অসাধারণ এক ম্যাচে টাইব্রেকারে স্পেনকে ৫–৩ ব্যবধানে হারিয়ে আবার উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচের ফল ছিল ২–২। ২০১৯ সালে প্রথম সংস্করণেও চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন। ট্রফি হাতে পর্তুগাল ফুটবলারদের উচ্ছ্বাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ০৯, ২০২৫
Share on:

একদিকে তারুণ্য, অন্যদিকে অভিজ্ঞতা। লামিলে ইয়ামাল বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই প্রজন্মের ফুটবলারের মধ্যে নিজেদের ছাপিয়ে যাওয়ার তীব্র লড়াই। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানল তারুণ্য। অসাধারণ এক ম্যাচে টাইব্রেকারে স্পেনকে ৫–৩ ব্যবধানে হারিয়ে আবার উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচের ফল ছিল ২–২। ২০১৯ সালে প্রথম সংস্করণেও চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।

আইবেরিয়া উপদ্বীপের দুই প্রতিবেশী স্পেন ও পর্তুগাল ফুটবল বিশ্বে দুই মহাশক্তিধর দেশ। উয়েফা নেশনস লিগের ফাইনাল পেয়ে গিয়েছিল পুরনো প্রজন্ম ও নতুন প্রজন্মের লড়াইয়ের তকমা। একদিকে ৪০ পার করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে, সদ্য ১৭ বছর পার হওয়া লামিনে ইয়ামাল। ফ্রান্সে বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া ইয়ামাল এদিন চূড়ান্ত ব্যর্থ। অন্যদিকে, গোল করে পিছিয়ে থাকা পর্তুগালকে সমতায় ফিরিয়ে অক্সিজেন জুগিয়েছিলেন রোনাল্ডো। শুধু গোলই নয়, এদিন দুর্দান্ত ফুটবল খেলে নতুন প্রজন্মকে বুঝিয়ে দিলেন অভিজ্ঞতায় মর্ম। তবে এদিন অসাধারণ ফুটবল উপহার দেন নুনো মেন্ডেজ।

দু’‌বছরেরও বেশি সময় ধরে অপরাজিত স্পেন। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে যে ফুটবল উপহার দিয়েছিলেন ইয়ামাল, উইলিয়ামস, পেদ্রিরা, পর্তুগালের বিরুদ্ধে সেই ফুটবল খেলতে পারেনি। তবুও শুরু ধেকে দাপট ছিল স্পিনের। ম্যাচের ২১ মিনিটে মার্টিন জুবিমেন্ডির গোলে এগিয়ে যায় স্পেন। কিন্তু এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। মিনিট পাঁচেক পরই রোনাল্ডোর পাস থেকে সমতা ফেরান নুনো মেন্ডেজ। বিরতির ঠিক আগে আবার এগিয়ে যায় স্পেন। মাঝমাঠ থেকে দুর্দান্ত পাস বাড়ান পেদ্রি। বক্সের মধ্যে সেই বল ধরে ২–১ করেন মিকেল ওইয়ারজাবাল।


বিরতির পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন নুনো মেন্ডেজ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। এই দুজনেক যুগলবন্দীতেই ৬১ মিনিটে সমতা ফেরায় পর্তুগাল। লামিলে ইয়ামালকে পেছনে ফেলে বাঁদিক থেকে উঠে এসে সেন্টার করেছিলেন মেন্ডেজ। স্পেনের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে রোনাল্ডোর কাছে চলে যায়। দলকে সমতায় ফেরাতে ভুল করেননি রোনাল্ডো। ৮৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই বর্ষীয়ান তারকা।

ম্যাচের বাকি সময় আক্রমণ প্রতি–আক্রমণে জমে উঠলেও কোনও দলই আর গোল করতে পারেনি। স্পেনের বিস্ময় প্রতিভা লামিলে ইয়ামাল এদিন কার্যত বোতলবন্দী ছিলেন মেন্ডেজের কাছে। নির্ধারিত সময়ে ২–২ থাকার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও কোনও দল ঝুঁকি নিয়ে অতিরিক্ত আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেনি। আর কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাজিমাত পর্তুগালের। ৫–৩ গোলে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার উয়েফা নেশনস লিগ জিতে নিল। 

টাইব্রেকারে পর্তুগালের পাঁচটি শটেই গোল করেন গনকালো র‌্যামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেজ, নুনো মেন্ডেজ ও রুবেন নেভেস। অন্যদিকে, স্পেনের প্রথম তিনটি শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা, ইস্কো। চতুর্থ শটে গোল করতে ব্যর্থ আলভারো মোরাতা। স্পেনের পঞ্চম শট নেওয়ার প্রয়োজন হয়নি। ২০১৯ সালে হল্যান্ডকে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora