ট্রেন্ডিং

Copa America

এখনও সেই পুরনো নিয়ম আঁকড়ে ধরে ‘‌কনমেবল’, ফাইনাল ছাড়া কোপায় নেই অতিরিক্ত সময়‌

শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার নকআউট পর্ব। নির্ধারিত সময়ে খেলার ফয়সালা না হলে, অতিরিক্ত সময় খেলার সুযোগ নেই। সরাসরি টাইব্রেকারের মাধ্যমেই হবে ম্যাচের নিস্পত্তি।

Copa America

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৪, ২০২৪
Share on:

শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার নকআউট পর্ব। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও ইকুয়েডর। নির্ধারিত সময়ে খেলার ফয়সালা না হলে, অতিরিক্ত সময় খেলার সুযোগ নেই। সরাসরি টাইব্রেকারের মাধ্যমেই হবে ম্যাচের নিস্পত্তি।

সব প্রতিযোগিতাতেই নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়ে নিস্পত্তি না হলে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। কিন্ত কোপা আমেরিকার নিয়ম আলাদা। নির্ধারিত সময়ে ফয়সালা না হলে, টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই এই নিয়ম চলে আসছে। সেই পুরনো নিয়ম এবারও ধরে রাখছে কোপা আমেরিকার আয়োজক ‘‌কনমেবল’‌। ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনও ম্যাচেই অতিরিক্ত সময় খেলা হবে না। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনও অতিরিক্ত সময় খেলা হবে না। নির্ধারিত সময়ে নিস্পত্তি না সরাসরি টাইব্রেকার। 


কোপা আমেরিকার রেগুলেশনসে বলা রয়েছে, ৯০ মিনিট শেষে ফাইনালের যদি নিস্পত্তি না হয়, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। ১৫ মিনিট করে দুই অর্ধ মিলিয়ে মোট ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও ম্যাচের ফয়সালা না হলে টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। 

শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামছে ইকুয়েডরের বিরুদ্ধে। পরের দুটি কোয়ার্টার ফাইনালে খেলবে ভেনেজুয়েলা–কানাডা ও কলম্বিয়া–পানামা। শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। এটাই প্রতিযোগিতার এখনও পর্যন্ত কঠিন ম্যাচ হতে যাচ্ছে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora