ট্রেন্ডিং

Santosh Trophy 2024-25

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার, ফুটবলারদের চাকরির ব্যবস্থা

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধিত করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে কোচসহ গোটা দলকে সংবর্ধিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ০২, ২০২৫
Share on:

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধিত করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে কোচসহ গোটা দলকে সংবর্ধিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাজির ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ডিজি রাজীব কুমারসহ প্রশাসনিক কর্তারা। এছাড়াও ছিলেন আইএফএ কর্তারা। রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলের কোচ ও ফুটবলারদের নবান্ন সভাঘরে ডাকা হয়েছিল। আইএফএ কর্তাদেরও ডাকা হয়েছিল। তাঁদের সামনেই ফুটবলারদের সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী। কোচ, ফুটবলার ও অন্যান্য কোচিং স্টাফদের হাতে ব্লেজার তুলে দেওয়া হয়। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলকে পুরস্কার বাবদ ৫০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাঁকে সংবর্ধিত করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘‌সঞ্জয় সেনের কোচিংয়ে অনেকদিন পর বাংলা ভারত সেরা হয়েছে। সন্তোষ ট্রফিতে যে ফুটবলাররা এই কীর্তি স্থাপন করেছে, তারা ভাল ট্রেনিং, কোচিং, খাওয়া–দাওয়া পেলে আরও সাফল্য এনে দিতে পারবে।’‌ বাংলা দলের ফুটবলারদের সাহসিকতা ও আন্তরকিতার প্রশংসা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‌এদের অধিকাংশই গ্রাম–বাংলার। পিছুটান কম। তবে পরিবারের আর্থিক বিষয়ে  চিন্তা দূরে রেখে খেলায় মনোনিবেশের জন্য চাকরি দরকার।’‌ 


আরও পড়ুনঃ অপ্রতিরোধ্য মোহনবাগান, হায়দরাবাদকে উড়িয়ে ঘরের মাঠে টানা ষষ্ঠ জয় তুলে নিল সবুজমেরুন ব্রিগেড


আরও পড়ুনঃ সিডনিতে ফিরে এল ৫০ বছর পুরনো স্মৃতি, ব্যর্থতার জন্য শেষ টেস্ট থেকে নিজেকে ‘‌বাদ’‌ দিলেন রোহিত


এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসকে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের চাকরির ব্যবস্থা করার নির্দেশ দেন। তিনি বলেন, রোজ অফিস যেতে হবে না। খেলা চালিয়ে যাওয়ার বিশেষ বন্দোবস্ত থাকবে। ফুটবলাররা যেখানে ট্রেনিং করবে কিংবা খেলবে, সেটাকেই হাজিরা বলে ধরতে হবে। মমতা ব্যানার্জি বলেন, ‘‌কর্মসংস্থান না হলে এই ফুটবলাররা পরিবারের কথা চিন্তা করে নিজেদের সেরাটা দিতে পারবেন না। এঁরা বাংলার গর্ব, দেশের গর্ব। চিন্তামুক্ত হয়ে খেলা চালিয়ে গেলে আগামী দিনে আরও সাফল্য এনে দেবে।’‌ 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora