ট্রেন্ডিং

ISL 2025-26

স্পোর্টিং ক্লাব দিল্লিকে কি স্প্যানিশ–ড্যানিশ জুটি? নতুন প্রতিপক্ষ‌কে সতর্ক ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো

এবছর আইএসএল অভিযানে ইতিহাস ঘটিয়েছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে‌ ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। আইএসএল ইতিহাসে এটাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে জয়। শনিবার প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি। আইএসএলে নতুন দল হলেও, ফুটবলাররা পরিচিত মুখ। তাই শনিবার মাঠে নামার আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। একেবারেই হালকাভাবে নিচ্ছেন না স্পোর্টিং ক্লাব দিল্লিকে।

শনিবার কি মাঠে নামবেন অ্যান্টন সোজবার্গ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬
Share on:

এবছর আইএসএল অভিযানে ইতিহাস ঘটিয়েছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে‌ ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। আইএসএল ইতিহাসে এটাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে জয়। শনিবার প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব দিল্লি। আইএসএলে নতুন দল হলেও, ফুটবলাররা পরিচিত মুখ। তাই শনিবার মাঠে নামার আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। একেবারেই হালকাভাবে নিচ্ছেন না স্পোর্টিং ক্লাব দিল্লিকে। দিল্লির বিরুদ্ধে তাহলে কি স্প্যানিশ–ড্যানিশ জুটি?‌

আসলে স্পোর্টিং ক্লাব দিল্লি দলটা নতুন হলেও দলের প্রায় সব ফুটবলারি গত মরশুমে হায়দরাবাদ এফসি–র হয়ে খেলেছিলেন। সেই কারণেই প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না অস্কার ব্রুজো। শনিবার মাঠে নামার আগে তিনি বলেন, ‘‌স্পোর্টিং ক্লাব দিল্লি নামটা নতুন হলেও, দলটা একেবারেই অচেনা নয়। গত মরশুমে হায়দরাবাদ এফসি–র হয়ে আইএসএলে খেলা ফুটবলাররাই দিল্লিতে রয়েছে। ফলে অভিজ্ঞতাসমৃদ্ধ। কোচ টমাস থুজকেও চিনি। মোহনবাগানের কিবু ভিকুনার সহকারি হিসেবে কাজ করেছে। সুপার কাপ ও আইএসএলে ওদের খেলা দেখেছি। সতর্কভাবে শুরু করতে হবে।’‌ 


নতুন বিদেশি অ্যান্টন সোজবার্গ দলের সঙ্গে যোগ দিয়ে দু’‌দিন অনুশীলন করেছেন। তবে তাঁকে দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে রাখার সম্ভাবনা কম। যদিও ডেনমার্কে খেলার মধ্যেই ছিলেন সোজবার্গ। অস্কার বলেন, ‘‌ডেনমার্কে খেলার মাঝেই ছিল অ্যান্টন। ওর ফিটনেস সমস্যা নেই। তবে দলের ফুটবলারদের সঙ্গে বোঝাপড়া পুরোপুরি গড়ে তুলতে কিছুটা সময় লাগবে।’‌ দিল্লির বিরুদ্ধে ভরসা ইউসেফ ইজেজারি। লাল–হলুদ জার্সি গায়ে প্রথম ম্যাচেই নজর কেড়েছেন এই স্প্যানিশ তারকা। ইস্টবেঙ্গল শিবিরে স্বস্তি খবর, চোট সারিয়ে শনিবার দলে ফিরছেন রাকিব। তবে তাঁকে সম্ভবত প্রথম একাদশে রাখবেন না কোচ অস্কার। 

সংক্ষিপ্ত লিগে ম্যাচের সংখ্যা কম। একটু পা হড়কালেই বিপদ। তাই একেকটা ম্যাচ ধরে এগোতে চান লাল–হলুদ কোচ। তিনি বলেন,‘‌এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছি না। একেকটা ম্যাচ ধরে এগোতে চাই। আপাতত লক্ষ্য শনিবারের স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচ জেতা। ম্যাচ কম বলেই ভুল করা চলবে না। হারলে বা ড্র করলে পিছিয়ে পড়তে হবে। এখন থেকে চ্যাম্পিয়নের কথা ভেবে ফুটবলারদের ওপর চাপ বাড়াতে চাই না। জানি সদস্য–সমর্থকরা ট্রফি চান। কিন্তু আমি বাস্তববাদী। ঠিক কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সে উপলব্ধি আমার আছে। প্রথম লক্ষ্য থাকবে, আইএসএলের লিগ টেবিলের ওপরের দিকে থাকা।’

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora